রাজধানী
এবার রাজধানীতে উদীচী শিল্প গোষ্ঠীর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত
রাজধানীর তোপখানা রোডে অবস্থিত উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় একদল দুর্বৃত্ত আগুন লাগিয়ে ভাঙচুর করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক এসে অফিসের ভেতরে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার পর কার্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ‘উদীচী কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। আমি এখন সেখানে যাচ্ছি, পরে বিস্তারিত জানাব।’
রাজধানী নিয়ে আরও পড়ুন