রাজধানী

রাজধানীর মতিঝিলে এক ব্যক্তিকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই  


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৬:৩৭ পিএম

রাজধানীর মতিঝিলে এক ব্যক্তিকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই  
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের সামনে লোকমান (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তার হাতে ও পায়ে দুটি গুলিবিদ্ধ হয়েছে।

 
আজ রবিবার (০৭ জুন) দুপুর সোয়া তিনটার দিকে এই ঘটনা ঘটে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, আহত ব্যক্তি মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী। তিনি মতিঝিল দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে তার সঙ্গে থাকা একটি ব্যাগ নিয়ে যায়। ওই ব্যাগে ১৭ লাখ টাকা ছিল। পরে ওই ব্যবসায়ীকে পথচারীরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেছে। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা জব্দ করেছে।  

পুলিশের ধারণা, ঘটনাটি পরিকল্পিত ছিনতাই বা সংঘবদ্ধ অপরাধী চক্রের কাজ। ব্যাংক থেকে টাকা তোলার খবর আগে থেকেই কীভাবে চক্রের কাছে পৌঁছাল তা খতিয়ে দেখার কথা বলেছেন থানার পুলিশ কর্মকর্তারা।

মতিঝিল থানার ওসি বলেন, জড়িতদের শনাক্তে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ভিডিও সংগ্রহের কাজ চলছে।