রাজধানী

রাজধানীর মিরপুরে চলন্ত বাসে আগুন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পিএম

রাজধানীর মিরপুরে চলন্ত বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর ১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে বাসে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লাগে বলে জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং কোনো হতাহত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।