রাজধানী

মিরপুরের পর মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা স্টাফ বাসে আগুন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম

মিরপুরের পর মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা স্টাফ বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার পর এবার মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে মধ্য বাড্ডা ইউ লুপের নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীত পাশে আলিফ এন্টারপ্রাইজের বাসটিতে আগুন লাগে।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, আলিফ এন্টারপ্রাইজ লেখা বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। কয়েকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার উপপরিদর্শক হাসানুল বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে রাত ৭টা ৫০ মিনিটে আগুন লাগে। এটি একটি স্টাফ বাস। কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

এর আগে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর ১১ নম্বরে এবং সাড়ে ৭টার দিকে মিরপুর ১ নম্বরে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে।