রাজধানী

ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে বদলি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:০০ পিএম

ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে বদলি
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে। জনস্বার্থে তাদের এই বদলির আদেশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এতে সই করেন অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। তবে সিলেট রেঞ্জ কার্যালয়ে তার সংযুক্তি বহাল থাকবে। সিরাজুল ইসলাম খান ও মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া তোফায়েল আহমেদ ও মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে, মো. মেহেদী হাসান ও মো. নজরুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে এবং এস কে খোদা নেওয়াজকে পর্যটন পুলিশে বদলি করা হয়েছে।

অন্যদিকে মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জে এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলির আদেশ পাওয়া পুলিশ পরিদর্শকদের আগামী ৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ২০২৬ সালের ৮ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।