ক্যারিয়ার

সেনাবাহিনীতে বড় নিয়োগ: ৮৯০ জনের সুযোগ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম

সেনাবাহিনীতে বড় নিয়োগ: ৮৯০ জনের সুযোগ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার মোট ৮৮টি ভিন্ন পদে ৮৯০ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

নিয়োগের বিবরণ:

  • প্রতিষ্ঠান: বাংলাদেশ সেনাবাহিনী

  • চাকরির ধরন: স্থায়ী/অস্থায়ী

  • কাজের ধরন: অসামরিক

  • পদসংখ্যা: ৮৮ পদে ৮৯০ জন

  • গ্রেড: ১০তম থেকে ২০তম গ্রেড

  • বেতন: সরকার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী

  • যোগ্যতা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত অনুসারে

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত মাধ্যমের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি এবং আবেদনের বিস্তারিত তথ্য সেনাবাহিনীর অফিসিয়াল সূত্র থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়:

৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।