ক্যারিয়ার
৯২ জনকে চাকরি দেবে বিটিসিএল, আবেদন অনলাইনে
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) তাদের কারিগরি বিভাগে সহকারী ব্যবস্থাপক পদে ৯২ জনকে নিয়োগ দিতে যাচ্ছে। ইতিমধ্যে অনলাইন আবেদন শুরু হয়েছে, যা চলবে ২৯ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
পদ ও সংখ্যা-
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কারিগরি)
পদসংখ্যা: ৯২
যোগ্যতা-
সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে টেলিকমিউনিকেশন্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, ইলেকট্রনিকস বা তথ্যপ্রযুক্তি–সম্পর্কিত বিষয়ে (যেমন: ইইই, সিএসই, ইসিই, ইটিই, ইইসিই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি) অন্তত চার বছর মেয়াদি স্নাতক (প্রকৌশল) ডিগ্রি বা ইউজিসি অনুমোদিত সমমানের বৈদেশিক ডিগ্রি থাকতে হবে।
সিজিপিএ পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের স্নাতকে ন্যূনতম সিজিপিএ ২.৫০ (স্কেল ৪.০০), আর এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩.৫০ (স্কেল ৫.০০) থাকতে হবে।
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।
পরীক্ষার ধাপ-
• প্রাথমিক বাছাইয়ে শীর্ষ ১২০০ জন লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
• লিখিত পরীক্ষা ৮০ নম্বরের, পাস নম্বর ৪০।
• মৌখিক পরীক্ষা ২০ নম্বরের, পাস নম্বর ১০।
• মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থী চূড়ান্তভাবে অযোগ্য বিবেচিত হবেন।
• লিখিত ও মৌখিক পরীক্ষার সময় ও স্থান বিটিসিএলের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে।
ফি ও অন্যান্য শর্ত-
• আবেদন ফি ২৩০ টাকা (অফেরতযোগ্য)।
• অনগ্রসর প্রার্থীদের জন্য ফি ৫৬ টাকা।
• সরকারি/আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি ছাড়পত্র জমা দিতে হবে।
বেতন ও সুবিধা-
• বেতনস্কেল: ৩০,৮০০ – ৭৭,৮৩০ টাকা।
• সরকারি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।
আবেদন প্রক্রিয়া-
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।