ক্যারিয়ার

সমন্বিত ৭ ব্যাংকে বড় নিয়োগ, পদ ৮৫২


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ পিএম

সমন্বিত ৭ ব্যাংকে বড় নিয়োগ, পদ ৮৫২
ছবি: সংগৃহীত

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৭টি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে নিয়োগে আবেদন চলছে। সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে অগ্রণী ব্যাংক পিএলসিতে,পদ ৩০০টি। 

আবেদনের শেষ সময় আগমীকাল রোববার, ৭ ডিসেম্বর ২০২৫। মোট পদসংখ্যা ৮৫২টি। সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। 

চাকরির বিবরণ—

পদের নাম: অফিসার (ক্যাশ)

পদসংখ্যা: ৮৫২ 

সোনালী ব্যাংক পিএসসিতে ১৪টি 
অগ্রণী ব্যাংক পিএলসিতে ৩০০টি
রূপালী ব্যাংক পিএলসিতে ২০০টি
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৪১টি 
বেসিক ব্যাংক লিমিটেডে ৪৮টি 
বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৬২টি এবং 
প্রবাসীকল্যাণ ব্যাংক ১৭টি পদ

আবেদনের শিক্ষাগত যোগ্যতা:

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ১টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বয়সসীমা: ১ জুলাই ২০২৫ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম:
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে নির্ধারিত ছক পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

বেতন:৭টি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে কেউ নিয়োগ পেলে বেতন স্কেল হবে ১৬০০০-১৬৮০০-১৭৬৮০-৩৮৬৬০ টাকা।

আবেদন ফি: ২০০ টাকা
আবেদনের শেষ তারিখ: ৭ ডিসেম্বর ২০২৫, রাত ১১.৫৯টা।