অর্থনীতি

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৯:৪৩ এএম

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারের দামের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও নিয়মিত সোনার দাম পরিবর্তন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী, বুধবার (১৯ আগস্ট) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকায়।

বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ দামেই দেশের বাজারে সোনা কেনাবেচা হবে।

বর্তমান মূল্য তালিকায় ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এর আগে একই পরিমাণ সোনার দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকায়।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত দাম কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী এর সঙ্গে মজুরি যুক্ত হবে।

এ ছাড়া সোনা ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। অলংকার বিনিময় ও পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের প্রচলিত নিয়ম কার্যকর থাকবে।

এদিকে সোনার দাম পরিবর্তন হলেও রুপার দামে কোনো পরিবর্তন করা হয়নি। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ১৪৯ টাকায়।