অর্থনীতি

ঢাকা বোট ক্লাবের নতুন সভাপতি রুবেল আজিজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম

ঢাকা বোট ক্লাবের নতুন সভাপতি রুবেল আজিজ
রুবেল আজিজ। ছবি: সংগৃহীত

ঢাকা বোট ক্লাবের ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার (৬ ডিসেম্বর)। নির্বাচনে শিল্পপতি রুবেল আজিজ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

রবিবার (৭ ডিসেম্বর) ক্লাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- মো. আব্দুস সবুর খান, নকিব সরকার অপু, মো. আতিকুর রহমান, খালেদা আক্তার জাহান, জেসমূল হুদা মেহেদী অপু, মির্জা অনিক ইসলাম, আসমা আজিজ, সৈয়দ আবু সোলায়মান, আলিম আল কাজি তুহিন ও মো. মনির হোসেন ইমন।