বিনোদন
ঢাকায় পা রেখেই ভক্তদের উদ্দেশে সালাম জানালেন হানিয়া আমির
পাকিস্তানের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এখন ঢাকায়। ঢাকায় পা রেখেই তিনি সালাম ও ভালোবাসা জানালেন বাংলাদেশকে।
নিজের ইনস্টাগ্রামে একটি স্টাইলিশ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “আমি তোমাকে ভালোবাসি”। এরপর ফেসবুকেও একটি পোস্ট দিয়ে বাংলায় জানালেন, “আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো?”
এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ভক্তদের অনেকে যেমন আবেগে আপ্লুত, তেমনি কেউ কেউ অবাক—‘হানিয়া আমির সত্যিই ঢাকায়?’
হ্যাঁ, সত্যিই তিনি এখন বাংলাদেশে। একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের আমন্ত্রণে ঢাকায় এসেছেন হানিয়া। জানা গেছে, ঢাকায় অবস্থানকালে তিনি অংশ নেবেন একাধিক করপোরেট ও সাংস্কৃতিক আয়োজনে।

বাংলাদেশে আগে থেকেই হানিয়ার জনপ্রিয়তা আকাশছোঁয়া। বিশেষ করে তার অভিনীত ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘মুক পেয়ার হুয়া থা’—এসব নাটক সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ঘুরেছে। নেটফ্লিক্স-ইউটিউব হয়ে কিংবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার নাটক-বিষয়ক ক্লিপ বাংলাভাষী দর্শকদের টাইমলাইনে খুবই পরিচিত।
ঢাকায় তার আগমন তাই ভক্তদের কাছে যেন ঈদের চেয়েও বড় উৎসব! বিমানবন্দরেই নাকি তাকে দেখতে হাজির হয়েছিলেন কিছু সৌভাগ্যবান ভক্ত, এমনটাও শোনা যাচ্ছে।
ফেসবুক-ইনস্টাগ্রামজুড়ে এখন হানিয়ার আগমনের ছবি ও বার্তার স্ক্রিনশট ঘুরছে। কেউ লিখেছেন, ‘বাংলাদেশ তোমাকে ভালোবাসে হানিয়া!’, আরেকজন মজা করে বলেছেন, ‘তুমি বলো কবে কাবিন নামা আনবো!’