স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পিএম

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।

এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৯৭৪ রোগী ভর্তি হয়েছেন। পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষায় ৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি সময়মতো চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে।