সারাবিশ্ব

যুদ্ধ বন্ধে আলোচনা, তবে সার্বভৌমত্বে কোনো ছাড় নয়: পেজেশকিয়ান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:৫২ এএম

যুদ্ধ বন্ধে আলোচনা, তবে সার্বভৌমত্বে কোনো ছাড় নয়: পেজেশকিয়ান
ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আলোচনায় যুক্ত হওয়াকে আত্মসমর্পণ হিসেবে দেখার কোনো সুযোগ নেই। যুদ্ধ বন্ধ, অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার এবং আটকে থাকা সম্পদ মুক্ত করার লক্ষ্যেই তারা আলোচনার পথে এগোচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএর বরাতে এ তথ্য জানিয়েছে ডন।

মাসুদ পেজেশকিয়ান বলেন, আলোচনার প্রক্রিয়ায় ইরান পূর্ণ শক্তি, প্রজ্ঞা, মর্যাদা ও দূরদর্শিতা কাজে লাগিয়ে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। তাদের প্রধান লক্ষ্য হলো চলমান যুদ্ধের অবসান ঘটানো, অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া এবং আটকে থাকা সম্পদ মুক্ত করা।

তিনি জানান, এসব বিষয়ে অগ্রগতি হলে পরবর্তী পর্যায়ে পারমাণবিক ইস্যু নিয়েও আলোচনায় অংশ নেওয়া হবে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তারা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুদ্ধ শুরু করা তাদের প্রধান লক্ষ্য নয় বলেও স্পষ্ট করেন তিনি।

সূত্র: ডন