সারাবিশ্ব

লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ওপর হামলা অব্যাহত থাকবে: ইয়াল জামির


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পিএম

লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ওপর হামলা অব্যাহত থাকবে: ইয়াল জামির
ছবিঃ সংগৃহিত

ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ইয়াল জামির।
 
আজ বুধবার (০৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইসরায়েলি সামরিক বাহিনীর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমরা সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাব এবং প্রতিটি সুযোগ কাজে লাগাব।

সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ইয়াল জামির আরও বলেন, উত্তরাঞ্চলের (ইসরায়েলের) বাসিন্দাদের নিরাপত্তার বিষয়ে আমরা কোনো আপস করবো না। আমরা বিরতিহীনভাবে হামলা চালিয়ে যাব।

এদিকে এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, সীমান্ত পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অবস্থানেই রয়েছে ইসরায়েল।