আইন আদালত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি আজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৯:৫৭ এএম

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি আজ
ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি পৃথক আবেদনের ওপর আজ মঙ্গলবার (২৬ আগস্ট) শুনানি অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২১ আগস্ট চারটি রিভিউ আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ আজকের দিনকে শুনানির জন্য নির্ধারণ করে। ওইদিন আবেদনকারীদের পক্ষে বিষয়টি আদালতে উত্থাপন করা হলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চই শুনানির দিন ঘোষণা করেন। আদালতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে বিষয়টি উপস্থাপন করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় নিয়ে রাজনৈতিক অঙ্গন ও নাগরিক সমাজে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। আজকের এই শুনানিকে তাই দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।