আইন আদালত

সাবেক ডেপুটি স্পিকারের জামাতা বিচারপতি খুরশীদ আলম সরকারকে অপসারণ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম

সাবেক ডেপুটি স্পিকারের জামাতা বিচারপতি খুরশীদ আলম সরকারকে অপসারণ
বিচারপতি খুরশীদ আলম সরকার। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খুরশীদ আলম সরকারকে অপসারণ করা হয়েছে। তিনি সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার জামাতা।

আইন মন্ত্রণালয় বুধবার (০৫ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬)-এর বিধান অনুযায়ী তাকে অপসারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে প্রমাণিত হয়েছে যে, হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে অযোগ্য হয়ে পড়েছেন। এই কারণে তাকে রাষ্ট্রপতি সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬)-এর বিধান অনুযায়ী অপসারণ করা হয়েছে।

Khurshid1_Dhakaprokash.jpg