আইন আদালত
আসলাম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আপিল বিভাগ
ছবিঃ সংগৃহিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
তবে আদেশে বলা হয়েছে, চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে।
উল্লেখ্য, চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ তুলে প্রার্থিতা বাতিলের জন্য আবেদন করেন জামায়াত মনোনীত প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিক। দুই পক্ষের আইনজীবীর দীর্ঘ সময় যুক্তি-তর্ক শেষে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর করে ইসির আপিল বিভাগ। এর ফলে প্রার্থিতা বহাল থাকে বিএনপির প্রার্থীর।
আইন আদালত নিয়ে আরও পড়ুন