জাতীয়
অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না: জ্বালানি উপদেষ্টা
মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মঙ্গলবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে পে-কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এটি বাস্তবায়ন করবে না।”
উপদেষ্টা আরও জানান, নির্বাচিত সরকার চাইলে প্রস্তাবিত পে-স্কেল বাস্তবায়ন বা বাতিল যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। তিনি উল্লেখ করেন, প্রস্তাবিত পে-স্কেল নির্বাচিত সরকারের ওপর কোনো চাপ তৈরি করবে না।
জাতীয় নিয়ে আরও পড়ুন