জাতীয়
পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও ২ কমিশনার
অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. এম এ মোমেন এবং অপর দুই কমিশনার পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফিরে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।
এরআগে সকালে যথাসময়ে অফিসে এসে চেয়ারম্যান ও কমিশনাররা কর্মকর্তাদের সিনিয়রিটিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ দাফতরিক ফাইলে সই-স্বাক্ষর সম্পন্ন করেন। পরে তারা পদত্যাগের বিষয়ে কথা বলতে মন্ত্রীপরিষদ বিভাগে যান। সেখান থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে তারা তাদের পদত্যাগপত্র জমা দেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ১২ ডিসেম্বর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব ড. এম এ মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। এছাড়া ১০ ডিসেম্বর কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (তদন্ত) এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ (অনুসন্ধান)।