জাতীয়

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:৩৬ পিএম

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন নজরুল ইসলাম খান। পরবর্তীতে শারীরিক অসুস্থতা দেখা দিলে ৩০ জুন তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।