রাজনীতি

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কর্মসূচি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ এএম

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কর্মসূচি
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদিনের মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রোববার সংগঠনের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি জানিয়ে দেন।

রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহিদ হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সোমবার (১ ডিসেম্বর) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীনস্থ ১১৬টি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে একযোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে মিলাদ ও দোয়া মাহফিলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।