রাজনীতি
আজ সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপির প্রতিনিধিদল
ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বৈঠকে দলের পক্ষে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার সঙ্গে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকবেন।
বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন পরিবেশ, আচরণবিধি, প্রার্থিতা সংক্রান্ত বিষয়সহ সার্বিক নির্বাচনি প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
রাজনীতি নিয়ে আরও পড়ুন