রাজনীতি
ভোটের ফলাফল না নিয়ে কেউ কেন্দ্র ছাড়বেন না: হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ ভোটগ্রহণ শেষে ফলাফল সংগ্রহ না করা পর্যন্ত কেন্দ্র ত্যাগ না করার নির্দেশ দিয়েছেন দলীয় এজেন্ট ও নেতাকর্মীদের।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় ফেসবুক লাইভে এসে তিনি এ আহ্বান জানান।
লাইভে হাসনাত আবদুল্লাহ বলেন, বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর পোলিং এজেন্টদের কেন্দ্রে অবস্থান করতে হবে। ভোট গণনা সম্পন্ন করে আনুষ্ঠানিক ফলাফলের কাগজ হাতে পাওয়ার পরই কেন্দ্র ছাড়ার অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, যাতে কোনো ধরনের কারচুপি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ফলাফল সংগ্রহ নিশ্চিত না করে কেউ যেন কেন্দ্র ত্যাগ না করেন—এ বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।
রাজনীতি নিয়ে আরও পড়ুন