রাজনীতি

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

‘না পারলে দুই সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) দেন, সব ঠিক করে দিচ্ছি’-এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৫ নভেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। পোস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সুরে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।

আসিফ মাহমুদের ওই মন্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করছেন। তবে ঠিক কোন ঘটনা, পরিস্থিতি কিংবা বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এমন মন্তব্য করেছেন, তা তার সংক্ষিপ্ত ফেসবুক পোস্টে স্পষ্ট করেননি।

তার এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মাত্র দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে সবকিছু ঠিক করে দেওয়ার যে দাবি তিনি করেছেন, তা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

উল্লেখ্য, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন নেতা। এর আগে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।