রাজনীতি

পুলিশ হত্যায় আসিফ মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেননি আদালত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১১:০০ পিএম

পুলিশ হত্যায় আসিফ মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেননি আদালত
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্য হত্যার অভিযোগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ ৪২ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন গ্রহণ করেননি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

জানা গেছে, জালাল হোসেন নামে এক ব্যক্তি গত রোববার (৮ মার্চ) আদালতে এ সংক্রান্ত অভিযোগপত্র দাখিল করেন। মামলায় তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত পুলিশ সদস্য হত্যার ঘটনায় আসামি করার আবেদন জানান। প্রস্তাবিত আসামিদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের নামও অন্তর্ভুক্ত করা হয়।

মামলার প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম।

মামলার বাদী জালাল হোসেন জুড়ী উপজেলা, মৌলভীবাজার-এর জাংগিরাই গ্রামের বাসিন্দা এবং আব্দুল খালেকের ছেলে বলে জানা গেছে।

আদালত অভিযোগের বিষয়টি শুনানি ও পর্যালোচনা শেষে মামলাটি আমলে না নেওয়ার সিদ্ধান্ত দেন। বিষয়টি বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশ্যে আসে।


যাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয় তারা হলেন:

১. আসিফ মাহমুদ
২. আব্দুল কাদের
৩. আবু বাকের মজুমদার
৪. আব্দুল হান্নান মাসুদ
৫. আদনান আবির
৬. জামান মৃধা
৭. মোহাম্মদ সোহেল মিয়া
৮. রিফাত রশিদ
৯. হাসিব আল ইসলাম
১০. আব্দুল্লাহ সালেহীন অয়ন
১১. লুৎফর রহমান
১২. আহনাফ সাঈদ খান
১৩. মোয়াজ্জেম হোসেন
১৪. ওয়াহিদুজ্জামান
১৫. তারেকুল ইসলাম (তারেক রেজা)
১৬. হামজা মাহবুব
১৭. রেজোয়ানা রিফাত
১৮. তরিকুল ইসলাম
১৯. নুসরাত তাবাসসুম
২০. রাফিয়া রেহনুমা হৃদি
২১. মুমতাহীনা মাহজাবিন মোহনা (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল, ঢাবি)
২২. আনিকা তাহসিনা (রোকেয়া হল, ঢাবি)
২৩. উমামা ফাতেমা (সুফিয়া কামাল হল, ঢাবি)
২৪. তাহমিদ আল মুদাসসির চৌধুরী
২৫. নিশিতা জামান নিহা
২৬. মেহেদী হাসান (সোশিওলজি)
২৭. মো. আবু সাঈদ
২৮. সানজানা আফিফা আদিতি
২৯. তানজিনা তামিম হাফসা
৩০. আলিফ হোসাইন
৩১. কাউসার মিয়া
৩২. সাইফুল ইসলাম
৩৩. আরিফ সোহেল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)
৩৪. আব্দুর রশিদ জিতু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)
৩৫. স্বর্ণা রিয়া (জগন্নাথ বিশ্ববিদ্যালয়)
৩৬. রাসেল আহমেদ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
৩৭. আসাদুল্লাহ আল গালিব (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
৩৮. মো. তৌহিদ আহমেদ আশিক (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)
৩৯. গোলাম কিবরিয়া চৌধুরী মিশু (রাজশাহী বিশ্ববিদ্যালয়)
৪০. নাজমুল হাসান (ঢাকা কলেজ)
৪১. শাহিনুর সুমী (ইডেন মহিলা কলেজ)
৪২. সিনথিয়া জাহিন আয়েশা (বদরুন্নেসা কলেজ)