রাজনীতি
৫ মিনিটে গোল দিয়ে তারা ভাবছে আমরাই সেরা খেলোয়াড়: প্রতিমন্ত্রী নুর
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘কেউ ৫ মিনিটে গোল দিয়ে দিয়েছে। তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়।’
আজ বুধবার (২৯ এপ্রিল) বিকালে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় নুরুল হক এসব কথা বলেন।
নুরুল হক বলেন, ‘আমরা যে লড়াইটা করেছি, যে সংগ্রামটা করেছি, এই সংগ্রামের পেছনে কত মানুষের অবদান, কত মানুষের ত্যাগ, সেটি আমাদের তরুণ বন্ধুরা হয়তো জানে না। তারা হয়তো মনে করেছে ফুটবলের ৯০ মিনিটের খেলায় হয়তো চান্সে কেউ ৫ মিনিটে গোল দিয়ে দিয়েছে। তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়।’
বিরোধী জোটকে উদ্দেশ করে নুরুল হক নুর আরও বলেন, ‘আমার বিরোধী দলের বন্ধুদের বলব, আপনারা তর্কের খাতিরে তর্ক, বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে আল্লাহর ওয়াস্তে এই পাঁচ বছর এই সরকারের গঠনমূলক সমালোচনা করুন এবং ইতিবাচক পরামর্শের মাধ্যমে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ, আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছর দেশকে এগিয়ে নিয়ে যাব।’