রাজনীতি

সারজিস আলম

সবকিছু দলীয়করণ হলে বিএনপি থেকে ‘জাতীয়তাবাদী’ শব্দটা বাদ দিতে হবে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৯ এএম

সবকিছু দলীয়করণ হলে বিএনপি থেকে ‘জাতীয়তাবাদী’ শব্দটা বাদ দিতে হবে
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, সরকার সবক্ষেত্রে দলীয়করণ করছে। এভাবে চলতে থাকলে বিএনপির নাম থেকে ‘জাতীয়তাবাদী’ শব্দটি বাদ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি’র সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা শুধু ধানের শীষে ভোট দেওয়া ব্যক্তিরাই পাচ্ছেন, অন্যরা বঞ্চিত হচ্ছেন। সবকিছু যদি দলীয়করণ হয়ে যায়, তাহলে বিএনপির নাম থেকে ‘জাতীয়তাবাদী’ শব্দটা বাদ দিতে হবে। তারা দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে এবং এ প্রতারণার ফল একসময় ভোগ করতে হবে।”

সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও বক্তব্য রাখেন। তিনি বলেন, “এখনও অনেকে স্বপ্ন দেখেন শেখ হাসিনা দেশে ফিরবেন। কিন্তু তিনি আর বাংলাদেশে ফিরে আসবেন না।”

এ সময় সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, কিশোরগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।