রাজনীতি
রাঙ্গাবালী উপজেলায় জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কাউন্সিলের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাঙ্গাবালী উপজেলায় অনুষ্ঠিত কাউন্সিলে সংগঠনের নেতাকর্মী ও প্রতিনিধিদের উপস্থিতিতে এ কমিটির নেতৃত্ব ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মো. আল-আমিনকে আহ্বায়ক (সভাপতি) এবং মো. আল-মামুনকে সদস্যসচিব (সেক্রেটারি) করা হয়েছে। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে অন্যান্য দায়িত্বশীলদেরও দায়িত্ব নির্ধারণ করা হয়।

নতুন কমিটির নেতারা বলেন, শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা, ঐক্য ও মুক্তির লক্ষ্যে রাঙ্গাবালীতে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে তরুণ ও শিক্ষার্থীদের ইতিবাচক নেতৃত্বে সম্পৃক্ত করে বৈষম্যহীন ও উন্নত সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কাউন্সিল শেষে নবনির্বাচিত নেতারা সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।