সারাদেশ

নওগাঁয় ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন যুবদল নেতা


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৮:১৮ পিএম

নওগাঁয় ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন যুবদল নেতা
ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর ধামইরহাটে ধর্ষণের শিকার এক শিশুর চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহনের দায়িত্ব নিয়েছেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার।

শনিবার (৭ মার্চ) বিকেলে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজখবর নেন এবং তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। শিশুটির পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় চিকিৎসা ব্যয় নিয়ে তারা দুশ্চিন্তায় ছিলেন।

রুহুল আমিন মুক্তার বলেন, “শিশুটির চিকিৎসায় যেন কোনো ঘাটতি না হয়, সে বিষয়টি আমি ব্যক্তিগতভাবে দেখভাল করব।”

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ সময় নওগাঁ জেলা যুবদলের সদস্য পারভেজ, সদর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আরিফুল হক রানা এবং ছাত্রনেতা শাকিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।