সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার। ছবি: ঢাকাপ্রকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মহিদুল ইসলাম সরদার আলসা (৩০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নাজির হোসেন সরদারের ছেলে।

জানা গেছে, স্থানীয়রা সকালে রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি মাঠে মহিদুলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, মহিদুল ওরফে আলসা এলাকায় পরিচিত মাদক ব্যবসায়ি ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা বা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে লাঠির আঘাতে হত্যা করে থাকতে পারে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।