সোশ্যাল মিডিয়া

জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীমের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৫:০৪ পিএম

জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীমের
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলছেই। এ ঘটনার প্রেক্ষিতে দলটির নাম নিয়েই প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আলোচিত স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জামায়াতে ইসলামী দলের নাম থেকে ‘ইসলামী’ শব্দটি বাদ দেওয়ার দাবি তোলা যেতে পারে।

পোস্টে শামীম হোসেন লেখেন, “এখন আমাদের দাবি হতে পারে, জামায়াতে ইসলামী দলটার নামের সঙ্গে ‘ইসলামী’ শব্দটা তুলে দিতে হবে।” একইসঙ্গে তিনি অভিযোগ করেন, দেশে ধর্ম অবমাননার ঘটনায় দলটির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি জড়িত এবং তারা ধারাবাহিকভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে চলেছে।

এর আগে সোমবার (২০ জুলাই) রাতে এক তরুণীর সঙ্গে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।