খেলা

সিলেট স্টেডিয়ামে গেট ভেঙে মাঠে ঢুকে পড়লেন দর্শকরা, উত্তেজনা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৭:৪৫ পিএম

সিলেট স্টেডিয়ামে গেট ভেঙে মাঠে ঢুকে পড়লেন দর্শকরা, উত্তেজনা
ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে, খেলার শুরুতেই সিলেট স্টেডিয়ামের গেটে ভিড় জমে যায়। এক পর্যায়ে, গেট ভেঙে প্রবেশ করে দর্শকরা।

বিশ্বকাপে অংশগ্রহণকারী বাংলাদেশ ক্রিকেট দলের এই ম্যাচটি ছিল বিশেষ গুরুত্ববহ, তবে গেট ভাঙার ঘটনা কিছুটা অস্বস্তির সৃষ্টি করে।

বিসিবি কিছুদিন আগে এই সিরিজের টিকিটের দাম ঘোষণা করেছিল সর্বনিম্ন ১৫০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত। এরপর বেশ কয়েকজন দর্শক টিকিট কেটে মাঠে প্রবেশ করলেও, ম্যাচ শুরুর পর কিছু দর্শক অতিরিক্ত ভিড় জমাতে থাকেন এবং পরে গেট ভেঙে তারা ভিতরে ঢুকে পড়েন।

এদিকে, ম্যাচের শুরুতে টাইগার অধিনায়ক লিটন কুমার দাস টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের একাদশে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ দলের নির্বাচকদের সিদ্ধান্তে পাঁচটি পরিবর্তন হয়েছে: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন এবং নাসুম আহমেদ একাদশ থেকে বাদ পড়েছেন।

তবে, একাদশে ফিরেছেন পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন এবং মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

নেদারল্যান্ডস একাদশ:
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমেদ, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল, আরিয়ান দত্ত, নোয়াহ ক্রুস।