খেলা

প্রীতি ফুটবল ম্যাচ দেখতে জাইমাকে নিয়ে স্টেডিয়ামে প্রধানমন্ত্রী


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৫:০০ পিএম

প্রীতি ফুটবল ম্যাচ দেখতে জাইমাকে নিয়ে স্টেডিয়ামে প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহিত

স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে জাতীয় স্টেডিয়ামে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। 

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সরকারপ্রধান স্টেডিয়ামে প্রবেশ করেন।

প্রধানমন্ত্রী ও তার কন্যা স্টেডিয়ামে পৌঁছালে তাদের স্বাগত জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাফুফে প্রতিনিধিরা।