বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

আবারও মোবাইল ইন্টারনেট বন্ধ, চলছে না ফেসবুক-হোয়াটসঅ্যাপ


তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০১:২০ এএম

আবারও মোবাইল ইন্টারনেট বন্ধ, চলছে না ফেসবুক-হোয়াটসঅ্যাপ
ফাইল ছবি

এক দফা দাবিতে সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার (৪ আগস্ট) সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে।

চলমান এই অসহযোগ আন্দোলনে রাজধানীর শাহবাগসহ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও মুন্সিগঞ্জে ২ জন নিহত হয়েছেন।

এমন পরিস্থিতিতে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা। এছাড়াও ফেসবুক ও হোয়াটসঅ্যাপও বন্ধ করে দেওয়া হয়েছে।

বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী দুপুর ১টার দিকে জানিয়েছেন, তারা ফোর-জি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

একটি মোবাইল অপারেটরের সূত্র জানিয়েছে, সারা দেশে ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশনা তারা পেয়েছেন।