বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

২ ঘণ্টা পর সচল ফেসবুকের ডেস্কটপ ভার্সন, কী হয়েছিল?


তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৬:২১ পিএম

২ ঘণ্টা পর সচল ফেসবুকের ডেস্কটপ ভার্সন, কী হয়েছিল?
ছবি: সংগৃহীত

প্রায় পৌনে দুই ঘণ্টা অচল থাকার পর অবশেষে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে ফেসবুক। রোববার দুপুর ২টার দিকে বিশ্বজুড়ে ডেস্কটপ ও ল্যাপটপ ব্যবহারকারীরা হঠাৎ করেই প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে সমস্যায় পড়েন।

এ সময় কম্পিউটার ব্রাউজার ব্যবহার করে ফেসবুকে লগ-ইন করা যাচ্ছিল না। একই সঙ্গে মেসেঞ্জার-এ প্রবেশ করতেও বিঘ্ন ঘটে, ফলে যোগাযোগে ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা।

তবে এই সমস্যার প্রভাব মোবাইল ব্যবহারকারীদের ওপর পড়েনি। মোবাইল অ্যাপের মাধ্যমে ফেসবুক ও মেসেঞ্জার স্বাভাবিকভাবেই ব্যবহার করা যাচ্ছিল।

পরে দুপুর পৌনে ৪টার দিকে ধীরে ধীরে ডেস্কটপ সংস্করণেও ফেসবুকের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করে। ফলে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট বিভ্রাটের পর স্বস্তি ফিরে পান ব্যবহারকারীরা।

এদিকে এই কারিগরি সমস্যার পেছনে সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।