রাজধানী

রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট (ভিডিও)


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৭:৩৮ পিএম

রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট (ভিডিও)
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী এলাকায় যমুনা প্রেট্রোল পাম্প নামে একটি ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে আপাতত ৩টি ইউনিট কাজ করছে। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আরও ইউনিট মোতায়েন করা হয়েছে।