রাজধানী

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯
ছবি: সংগৃহীত

রাজধানীতে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ নিজ নিজ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৯ জন, রূপনগর থানা থেকে ৬ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৬ জন, কলাবাগান থানা থেকে ১ জন এবং মতিঝিল থানা এলাকা থেকে ৭ জনকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— মো. সোহাগ মিয়া (২০), মো. মনির (৩৫), আলাউদ্দিন (২৮), রতন মিয়া (৩০), মো. সিফাত (২০), মো. মাছুম (২৫), মো. লিটন (২৯), আ. করিম (৪৫), মো. শফিকুল ইসলাম (৩৩), মো. উলাদ মিয়া (২৪), মো. রায়হান আলী (১৮), মো. রনি (১৮), মো. নাজমুল হাসান (২২), মো. মোস্তাকিন (২৫), মো. নাঈম হাওলাদার (৩১), মো. বাবুল (২২), মো. সাগর সরদার (২২), মো. রিয়াদ হোসেন (১৯), মো. নাহিদুল ইসলাম (৩৮), মো. শাকিল আহম্মেদ (২৮), মো. ইসলাম (৩৮), মো. সবুজ হোসেন (৩২), সুমন বসাক (৪৫), মো. আনিসুর রহমান (৪৪), মো. নিয়াজ হোসেন লোটাস (৪৫), মো. মনির (৫৫), মো. নুর আলম (২৪), মো. সুরুজ মিয়া (৩০) এবং মো. হারুন (৫০)।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।