রাজধানী
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা গ্রেপ্তার
রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শারমিন সুলতানা সর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে লালবাগ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিল আহমেদ।
পুলিশ সূত্রে জানা গেছে, শারমিন সুলতানা সর্মি ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিল আহমেদ বলেন, শনিবার রাতে লালবাগে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছাত্রলীগের বড় নেত্রী ছিলেন। পরে আওয়ামী লীগে যোগ দেন।
পুলিশ জানিয়েছে, পুরোনো একটি মামলায় শারমিন সুলতানা সর্মিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।