ক্যারিয়ার

১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, আবেদন করুন আজই


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০২:২৩ পিএম

১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, আবেদন করুন আজই
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও ১টি আর্থিকপ্রতিষ্ঠানে ‘অফিসার (সাধারণ)’ পদে ১ হাজার ৮৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। সব থেকে বেশি পদ বাংলাদেশ কৃষি ব্যাংকে ১ হাজার ২৮৯টি।

আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিসার (সাধারণ)
পদসংখ্যা: (মোট ১ হাজার ৮৮০টি)

১. সোনালী ব্যাংক পিএলসি: ২২৬টি

২. রূপালী ব্যাংক পিএলসি: ৩০টি

৩. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ১৩৯টি

৪. বেসিক ব্যাংক পিএলসি: ৫০টি

৫. বাংলাদেশ কৃষি ব্যাংক: ১ হাজার ২৮৯টি

৬. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: ৪৮টি

৭. বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন: ২০টি

৮. কর্মসংস্থান ব্যাংক: ৮টি

৯. আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক: ৩৩টি

১০. প্রবাসী কল্যাণ ব্যাংক: ২০টি

১১. পল্লী সঞ্চয় ব্যাংক: ১৭টি

শিক্ষাগত যোগ্যতা

১. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে
২. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলো ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।
৩. কোনো পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

poster 2.jpg
ব্যাংকের চাকরি এখন অনেক তরুণেরই লক্ষ্য। ছবি: সংগৃহীত

বেতন-ভাতা
১৬,০০০-৩৮,৬৪০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

বয়সসীমা
সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমানের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। এর আগে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন।

আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী বাংলাদেশ ব্যাংক এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।