বিনোদন

দ্বিতীয় বিয়ে করলেন অভিনেত্রী সামান্থা!


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

দ্বিতীয় বিয়ে করলেন অভিনেত্রী সামান্থা!
ছবি: সংগৃহীত

দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন- এমন খবরেই সরগরম ভারতের বিনোদনমাধ্যম। দীর্ঘদিনের আলোচনার পর সোমবার সকালে কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে হিন্দু রীতিতে সামান্থা ও বলিউড পরিচালক রাজ নিদিমরুর বিয়ে সম্পন্ন হয়েছে বলে দাবি করছে বেশ কিছু সংবাদমাধ্যম। তবে বিয়ের কোনো আনুষ্ঠানিক ছবি বা উভয় তারকার বক্তব্য না থাকায় অনেকে এটিকে ‘গোপন বিয়ে’ বলেও উল্লেখ করছেন।

অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে ২০২১ সালে বিচ্ছেদের পর কঠিন সময় পার করছিলেন সামান্থা। ভক্তদের অনেকেই চাইছিলেন তিনি যেন দ্রুত নতুনভাবে নিজের জীবন গুছিয়ে নেন। সেই সময়ই বলিউড পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে; পরে তাদের লিভ-ইন সম্পর্কের খবরও ছড়ায়।

samantha1_Dhakaprokash.jpg

অবশেষে বহু জল্পনার পর সামান্থা-রাজ সম্পর্কের পরিণতি ঘটল বিয়েতে। জানা গেছে, কোনো আড়ম্বর ছাড়াই খুব সীমিত পরিসরে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। দুই পক্ষের প্রায় ৩০ জন ঘনিষ্ঠ অতিথি এতে উপস্থিত ছিলেন। সামান্থা লাল শাড়িতে এবং রাজ দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকে সাজেন।

বিয়েটি যেই মন্দিরে হয়েছে, সেটি ঈশা ফাউন্ডেশনের ভেতর অবস্থিত। যেখানে বিচ্ছেদের পর থেকেই সামান্থার যাওয়াসহ ব্যক্তিগত সংযোগ বেড়ে গিয়েছিল। সেই স্থানেই যেন শুরু হলো তার জীবনের দ্বিতীয় অধ্যায়।

samantha2_Dhakaprokash.jpg

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরেই সামান্থার সাবেক স্বামী নাগা চৈতন্য দ্বিতীয়বার বিয়ে করেন অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে। এরপরই সামান্থা ও রাজের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন ওঠে। সামাজিক মাধ্যমে রাজের সঙ্গে বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার করায় সেই খবর আরও স্পষ্ট হয়ে ওঠে।

তবে এখন পর্যন্ত বিয়ে বিষয়ে সামান্থা বা রাজ- দু'জনেরই পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।