বিনোদন
৪৫ সেকেন্ডের পর এবার পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল
‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এর আগে তার ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওতে পাভেলকে দেখা যাচ্ছে বলে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে। তবে ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত হিসাব থেকে ছড়িয়ে পড়লেও এর সত্যতা, ধারণের সময় ও স্থান সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর প্রায় ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা তৈরি হলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পাভেল। তিনি জানান, ভিডিওতে থাকা নারী তার বান্ধবী। বিষয়টি নিয়ে এর বাইরে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে নতুন ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে এখন পর্যন্ত পাভেলের পক্ষ থেকে নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে পরিচিতি পান সাইদুর রহমান পাভেল। ওই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানারআপ হন। পরে নির্মাতা তপু খানের ‘কাট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি।
তবে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ বা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন পাভেল।