বিনোদন
জাইমা রহমানের ব্যক্তিত্বে মুগ্ধ তানজিন তিশা
প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের প্রশংসা করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ফেসবুক দেওয়া এক পোস্টের মাধ্যমে জাইমা রহমানকে নিয়ে অভিব্যক্তি প্রকাশ করেন এই অভিনেত্রী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে জাইমার দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করার বিষয়ে তুলে ধরেন তানজিন তিশা।
জাইমাকে মাটির মানুষ আখ্যা দিয়ে পোস্টে তিশা লেখেন, ‘বিদেশে বেড়ে উঠলেও তিনি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে অত্যন্ত সৌন্দর্য, মর্যাদা ও গর্বের সঙ্গে ধারণ করেন।
তিশা আরও বলেন, ‘কেউ যেখানে বেড়ে উঠুক না কেন, নিজের শিকড়কে এভাবে দৃঢ়ভাবে ধারণ করতে দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’
তানজিন তিশার এই মন্তব্য সামাজিকমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই তার সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেন যে, প্রবাসে বেড়ে উঠেও জাইমার মধ্যে দেশীয় সংস্কৃতির ছাপ স্পষ্ট।
উল্লেখ্য, তরুণ প্রজন্মের মানুষদের কাছে জাইমা রহমান এখন বিশেষ মনোযোগ পাচ্ছেন। সাম্প্রতিক সময়ে পরিবারের সঙ্গে দেশে ফেরার পর থেকেই দলের ভেতরে ও বাইরে জাইমা রহমানের কার্যক্রম ঘিরে এক ধরনের আগ্রহ কিংবা কৌতূহলও তৈরি হয়েছে অনেকের মধ্যে। যদিও এখন পর্যন্ত সীমিত কিছু অনুষ্ঠানেই যোগ দিয়েছেন তিনি। এতেই মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছেন তিনি।