স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৪৮


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:১৬ পিএম

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৪৮
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৮ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, এ সময়ে সিলেটে ২ জন, ঢাকা বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন এবং খুলনা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় লক্ষ্য করা গেছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট দেখা দেওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তি বাড়ছে।

তবে চিকিৎসকেরা জানিয়েছেন, হামের সংক্রমণ বাড়লেও আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।