আইন আদালত

হাইকোর্টে একসঙ্গে ২৫ বিচারপতি নিয়োগ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১০:২১ পিএম

হাইকোর্টে একসঙ্গে ২৫ বিচারপতি নিয়োগ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একসঙ্গে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী এবং প্রধান বিচারপতির পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক এসব ব্যক্তিদের শপথগ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, একই দিনে বিচার বিভাগে বড় আকারের রদবদল আনা হয়েছে। ঢাকাসহ দেশের ১৯টি জেলায় একযোগে ২৩০ জন বিচারককে বদলি করা হয়েছে। বদলিকৃতদের মধ্যে রয়েছেন ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ, এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ।

আইন ও বিচার বিভাগের অধীনে চারটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশ দেওয়া হয়।

নিয়োগ পাওয়া বিচারপতিদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।