রাজনীতি

শিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম

শিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম
শিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সদস্য সম্মেলনে তাকে ২০২৬ মেয়াদের জন্য সংগঠনটির সভাপতি নির্বাচিত করা হয়।

এর আগে নুরুল ইসলাম সাদ্দাম ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করেন।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত আছেন।