রাজনীতি
তারেক রহমানকে হত্যাচেষ্টা করেছিলেন শেখ হাসিনা: সেলিমা রহমানের অভিযোগ
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা হত্যার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
বুধবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সেলিমা রহমান বলেন, “তারেক রহমানকে শেখ হাসিনা মেরে ফেলতে চেয়েছিলেন। তিনি দূর থেকেও সবসময় আমাদের নেতৃত্ব দিয়ে এসেছেন।”
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, “সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আসন্ন নির্বাচনকে সফল করতে হবে। যেসব বাধা আসবে, তা সাহসের সঙ্গে অতিক্রম করতে হবে।”
রাজনীতি নিয়ে আরও পড়ুন