রাজনীতি

ওমরাহ করতে সৌদি আরব যাচ্ছেন নাহিদ ইসলাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১০:২৩ পিএম

ওমরাহ করতে সৌদি আরব যাচ্ছেন নাহিদ ইসলাম
ছবিঃ সংগৃহীত

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে আজ রাতে সৌদি আরব যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। 

আজ রবিবার (২৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

পোস্টে বার্তায় বলা হয়, নিরাপদ যাত্রার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।