সারাদেশ
শেখ হাসিনার সাবেক পিএস শেখরের এর ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগ নেতা চুয়াডাঙ্গায় আটক
মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান হিশাম। ছবি: সংগৃহীত
মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখরের ছোট ভাই এবং মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান হিশামকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, আশরাফুজ্জামান হিশামের বিরুদ্ধে মাগুরা ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারের পর তাকে সদর থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী আজই আদালতে তোলা হবে।
সারাদেশ নিয়ে আরও পড়ুন