খেলা

বিপিএলে যুক্ত হলো ‘নোয়াখালী এক্সপ্রেস’, ছয় দল নিয়ে মাঠে গড়াবে ১২তম আসর


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৫:১০ পিএম

বিপিএলে যুক্ত হলো ‘নোয়াখালী এক্সপ্রেস’, ছয় দল নিয়ে মাঠে গড়াবে ১২তম আসর
ছবি: সংগৃহীত

বিপিএলের ১২তম আসরে শেষ মুহূর্তে যুক্ত হলো নতুন একটি দল- ‘নোয়াখালী এক্সপ্রেস’। দেশ ট্রাভেলসের মালিকানাধীন এই দলটি প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক দেশের জনপ্রিয় টি-টোয়েন্টি আসরে। এর ফলে এবারের বিপিএল অনুষ্ঠিত হবে পাঁচ নয়, ছয়টি দল নিয়ে।

বিপিএল গভর্নিং কাউন্সিল জানায়, সব ফ্র্যাঞ্চাইজি দলকে আগামী ২৭ নভেম্বরের মধ্যে ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। সময়মতো দলগুলো প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে ছয় দল নিয়েই মাঠে গড়াবে এবারের টুর্নামেন্ট।

বিপিএলে অংশ নিতে যাওয়া অন্যান্য দলগুলো হলো- রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং রয়েলস।

তিন দফা পেছানোর পর বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের আসরে প্লেয়ার্স ড্রাফটের পরিবর্তে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স অকশন। আগামী ১৯ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হবে বিপিএল ২০২৫, আর ফাইনাল ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে ২৩ জানুয়ারি।