খেলা

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশর নারীরা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ এএম

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশর নারীরা
ছবিঃ সংগৃহিত

অধিনায়ক ফাহিমা খাতুনের অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশ নারী-এ দল মেয়েদের এসিসি এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের ফাইনালে উঠেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ব্যাংককের তেরদথাই ক্রিকেট মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ৫৪ রানে হারিয়েছে পাকিস্তান নারী-এ দলকে।

ফাহিমা খাতুন ব্যাট হাতে ৩২ বলে অপরাজিত ৪০ রান করার পর বল হাতে ছয় রানে দুই উইকেট নেন। তিনিই ম্যাচসেরা।

টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ নারী-এ দল নির্ধারিত ২০ ওভারে ১১০ রান করে আট উইকেটে। ফাহিমার ৪০ ইনিংস সর্বোচ্চ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন শারমিন সুলতানা। দুটি উইকেট নেন হাফসা খালিদ।

পাকিস্তানি মেয়েরা ১১১ রান তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৫৬ রানে উড়ে যান। দুই অঙ্কের রান করেন মাত্র তিনজন। এর মধ্যে সর্বোচ্চ ১৪ রান শাওয়াল জুলফিকারের। সানজিদা আক্তার মেঘলা মাত্র ছয় রান দিয়ে তিন উইকেট নেন।

উল্লেখ্য, আগামীকাল রবিবার ফাইনালে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ভারত।